সামনে সমূহ বিপদ! 'বেইমান'-দের কী হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী? 
নোটবাতিলের সিদ্ধান্তে দেশের মানুষ তাঁর পাশেই রয়েছেন। মুম্বইতে ছত্রপতি শিবাজির মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে গিয়ে
এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী ফের বলেন, ৭০ বছর ধরে যে নেতারা মালাই খেয়েছেন, তাঁরাই সাধারণ মানুষকে
নোটবাতিলের বিরুদ্ধে ভুল বোঝাচ্ছেন। কিন্তু নিরক্ষর মানুষও নোটবাতিলের সিদ্ধান্তের প্রয়োজনীয়তা বুঝেছেন, সমর্থন করেছেন। তাই বিরোধীদের সবরকম অপচেষ্টা ভেস্তে দিয়ে নোটবাতিলের
সিদ্ধান্তকে সফল করেছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বলেন, এবারে দেশ থেকে বেইমানদের সাফ করার সময় এগিয়ে আসছে। যারা বেইমান তাদেরকে শুধরে
যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, আইন মেনে না চললে বিশ্বাসঘাতকদের সামনে সমূহ বিপদ। তিনি বলেন, কিছু মানুষ ভেবেছিল, ব্যাঙ্ক কর্মীদের
সাহায্যে কালো টাকা সাদা করবে। তা করতে গিয়ে নিজেদের তো বটেই, কিছু ব্যাঙ্ককর্মীদেরও বিপদ ডেকে এনেছে তারা। আরও পড়ুন নয়া
সিদ্ধান্ত কেন্দ্রের, এই ১০টি কাজের একটি করলেই আয়কর দফতর ধরবে আপনাকে তেতো লাগলেও কড়া দাওয়াই চালিয়ে যাবেন। কারণ স্পষ্ট করলেন
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এদিনও বলেন, তিরিশ বছর পরে দেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারকে ক্ষমতায় এনেছেন মানুষ। ফলে, সাধারণ মানুষ যে-সিদ্ধান্তকে
সম্মান জানিয়েছেন, সেই সিদ্ধান্তকে কার্যকর করেই ছাড়বেন তিনি। যতক্ষণ না এই লড়াইতে দেশ জয়ী হচ্ছে, ততক্ষণ তিনি এই লড়াই চালিয়ে
যাবেন বলে জানিয়ে দিয়েছেন মোদী। তাঁর কথায়, গরিব মানুষদের তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়া থেকে কেউ তাঁকে আটকাতে পারবেন না। 