রাজীব কাণ্ডের মধ্যেই মুখ পুড়ল সিবিআই-এর, আদালতে শাস্তি পেলেন শীর্ষ কর্তা 
কলকাতার নগরপাল রাজীব কুমারের জেরা নিয়ে এই মুহূর্তে দেশের সংবাদ শিরোনামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই সময়েই সিবিআইয়ের অন্যতম
বড়কর্তা এম নাগেশ্বর রাও আদালত অবমাননার দায়ে দেশের সর্বোচ্চ আদালতে সাজাপ্রাপ্ত হলেন। এক সর্বভাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বিহারের
এক সরকার পরিচালিত হোম-এ শিশুদের যৌননিগ্রহ নিয়ে তদন্ত চলাকালে এক সিবিআই অফিসারের বদলি নিয়ে অভিযোগ আসে নাগেশ্বর রাওয়ের বিরুদ্ধে। সেখান
থেকে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট-এ। আদালতের অনুমতি না নিয়ে এই বদলি ঘটানো হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন
গোপাল। প্রধান বিচারপতি জানিয়েছেন, নাগেশ্বর রাওয়ের তরফে এটা ভুল ছিল না, এটা ছিল আদালত অবমাননা। সিবিআই-এর ডিরেক্টর অফ প্রসিকিউশন এস
ভাসু রামকেও একই কারণে দোষী সাব্যস্ত করেছে সুপ্রিম কোর্ট। নাগেশ্বর রাও ও ভাসু রাম আদালতের কাছে ক্ষমা পথ্রনা করে আবেদন
করলেও তা খারিজ হয়ে যায় এবং দুই অফিসারকেই ১ লক্ষ টাকা করে জরিমানার আদেশ দেয় আদালত। জানা গিয়েছে, অস্থায়ী সিবিআই
প্রাধান হিসেবে কাজ করার সময়েই নাগেশ্বর রাও এই বদলিটি ঘটিয়েছিলেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরে তিনি নিজের ভুল বুঝতে পারেন ও
নিঃশর্ত ক্ষমা পথ্রনা করেন। এই বিষয়ে অন্যান্য খবর মাঙ্কি ক্যাপ পরে কে এল, রাজীবের হাজিরার মধ্যেই নয়া রহস্য শিলংয়ে কিন্তু
আপাতত, আদালতের নির্দেশ তাঁকে মাথা পেতেই নিতে হচ্ছে। রাজীব কাণ্ডে যখন সিবিআই হিরো হওয়ার চেষ্টায়, তখন তাকে খানিক ব্যাকফুটেই ফেলল
এই ঘটনা। 