হোয়াটসঅ্যাপেই চলছে মধুচক্র, গ্রেফতার মহিলা দালাল ও ৪ যুবতী 
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমেই জমাটি মধুচক্রের ব্যবসা। আর তা পরিচালনা করে মহিলারাই। পুলিশের তৎপরতায় আপাতত গ্রেফতার ৪
যুবতী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মহারাষ্ট্রের পালঘর জেলায় সক্রিয় ছিল এই মধুচক্র। হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি করেই 'দালাল'
মহিলারা কাস্টমারদের সঙ্গে 'পরিষেবা প্রদানকারী' মেয়েদের দেখা করাত। হোয়াটসঅ্যাপেই ঠিক হতো 'রেট'। মহারাষ্ট্র পুলিশ অনেক দিন ধরেই তল্লাশ করছিল এই
চক্রের হোতাদের। অনুসন্ধানে জানা যায়, কয়েকজন বিবাহিত মহিলা এই মধুচক্রের মক্ষীরানি। তাদের গ্রেফতারে সঙ্গে সঙ্গে চারজন যুবতীকেও গ্রেফতার করে পুলিশ।
এই বিষয়ে অন্যান্য খবর মাসাজের নামে 'রসের খেলা', উঁকি মারতেই থ পুলিশ পালঘরের পুলিশ সুপার গৌরব সিংহ জানিয়েছেন, চক্র সম্পর্কে
বিস্তারিত অনুসন্ধানের পরে পুলিশ এদের ধরার জন্য ফাঁদ পাতে। পালঘরের সন্তোষ ভবন নামের একটি লজ থেকে পাঁচ জনকে গ্রেফতার করা
হয়। 