'ঘনিষ্ঠ' হলে বাড়বে নম্বর, শিক্ষিকার পরামর্শে আতঙ্কিত পড়ুয়ারা 
পরীক্ষায় সহজেই পাওয়া যাবে ৮৫ শতাংশ নম্বর। অবশ্য তার জন্য 'ঘনিষ্ঠ' হতে হবে শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে। ছাত্রীদের উদ্দেশ্যে
এমনটাই নিদান দিলেন তামিলনাড়ুর এক শিক্ষিকা। খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে তামিলনাড়ুর রাজ্য সরকারও। এই বিষয়ে অন্যান্য খবর বিরিয়ানি খেয়ে
অনশন ভঙ্গ, কাবেরীর পাড়ে রাজনীতির নয়া রঙ্গ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই শিক্ষিকার নাম নির্মলা দেবী। তামিলনাড়ুর
এক বেসরকারি কলেজের শিক্ষিকা তিনি। জানা গিয়েছে, ঘটনাটি এক মাস আগের। যেখানে তিনি ছাত্রীদেরকে উদ্দেশ্যে করে অশালীন মন্তব্য করেন। তবে
দু'দিন আগেই ঘটনার একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসে। ভিডিওটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার পরেই উত্তাল হয় তামিলনাড়ু। ঘটনা সামনে
আসতেই ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই প্রতিবেদন অনুযায়ী,
গ্রেফতারের সময়ে ওই শিক্ষিকা দাবি করেছেন, তিনি তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতকে চেনেন। তবে অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে যোগাযোগ সমস্ত রকম অস্বীকার
করেছেন রাজ্যপাল। সূত্রের খবর, ইতিমধ্যে এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই শিক্ষিকার কড়া শাস্তির দাবি তুলেছেন ওই বেসরকারি
কলেজের অভিভাবকরাই। 