ফেসবুকে দেশপ্রেম নয়, শহিদদের পরিবারের পাশে কীভাবে দাঁড়াবেন, আপনিও জানুন 
পুলওয়ামা হামলায় ৪৯ জন সেনা জওয়ানের মৃত্যুতে শোকস্তধ্ব সারা দেশ। কেউ সোশ্যাল মিডিয়ায় বা কেউ পাড়ার ক্লাবে বিভিন্ন ভাবে
শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবার শহিদদের পরিবারকে আর্থিক সাহায্যও করা যাবে বলে জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। বিভিন্ন
ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে আর্থিক ভাবে সাহায্য করা যাবে। জেনে নিন, কীভাবে কোন ওয়েবসাইটে অর্থ দান করা যাবে - 'ভারত কে বীর'- অক্ষয় কুমারের মস্তিষ্কপ্রসূত এবং স্বরাষ্ট্রমন্ত্রকের তৈরি অ্যাপটি মোবাইলে ইনস্টল করে অর্থ দান করতে পারবেন। পে-টিএম -
অর্থ দান করার জন্য কোনও পে-টিএম 'কুইক পে-মেন্ট'-এর ব্যবস্থা করেছে। পে-টিএম-এ ডোনেশন অপশনে গিয়ে 'সিআরপিএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'-এই অপশনের মাধ্যমে
সাহায্য করা যাবে। আগামী ১০ মার্চ পর্যন্ত এই অপশনটি কার্যকর থাকবে। আর্মি ওয়েলফেয়ার ফান্ড - 'আর্মি ওয়েলফেয়ার ফান্ড ব্যাটল
ক্যাস্যুয়ালটিস'-এ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে টাকা পাঠানো যাবে। এছাড়া এই অ্যাকাউন্টে সিন্ডিকেট ব্যাঙ্ক থেকে সরাসরি টাকা পাঠানো যাবে। এই তহবিলের পুরো
অর্থই শহিদদের পরিবারের জন্য বরাদ্দ। ন্যাশনাল ডিফেন্স ফান্ড ফর ওয়েলফেয়ার অফ আর্মড ফোরসেস - 'ন্যাশনাল ডিফেন্স ফান্ড'-এ ডিমান্ড ড্রাফটের
মাধ্যমে আর্থিক ভাবে সাহায্য করা যাবে। 