৩৯ ভারতীয়ের নির্মম পরিণতি ইরাকে, বাংলার জন্যও কি খারাপ খবর 
২০১৪ সালে ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়কেই হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইসিস। এ দিন সংসদে সরকারিভাবে এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী
সুষমা স্বরাজ। ইরাকে কর্মরত এই ভারতীয়দের ২০১৪ সালে পণবন্দি করেছিল আইসিস জঙ্গিরা। তাঁদের উদ্ধার করার অনেক চেষ্টাও করেছিল ভারত সরকার।
গতবছরের জুলাই মাসেও সুষমা সংসদে জানিয়েছিলেন, নির্দিষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত নিখোঁজ এই ভারতীয়দের মৃত বলে তিনি ঘোষণা করবেন না।
এই বিষয়ে অন্যান্য খবর জঙ্গিদের নিশানায় মেসি, ভয়ঙ্কর পোস্টারে হুমকি আইএস-এর এ দিন অবশ্য রাজ্যসভায় সুষমা স্বীকার করে নেন, ভারত
সরকার বিশ্বস্ত সূত্রে এই ভারতীয়দের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছে। শুধু তাই নয়, কবর খুঁড়ে মৃত ভারতীয়দের দেহাংশ উদ্ধার করে ইরাকের
বাগদাদে পাঠানো হয়। সেখানে আটত্রিশ জনেরই ডিএনএ নমুনা মিলে গিয়েছে। আর একজন মৃতের ডিএনএ নমুনাও সত্তর শতাংশ মিলে গিয়েছে বলে
জানিয়েছেন সুষমা। সুষমা জানিয়েছেন, মৃত ভারতীয়দের দেহাংশ দেশে ফিরিয়ে আনতে বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ ইরাকে যাবেন। দেহাংশ নিয়ে আসা
বিমান প্রথমে অমৃতসর, তার পরে পটনা হয়ে কলকাতাতেও আসবে বলে এ দিন জানিয়েছেন সুষমা। ফলে নিহতদের মধ্যে এরাজ্যের কোনও বাসিন্দা
রয়েছেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। 