প্ল্যাটফর্ম নাকি পাঁচতারা হোটেল, ধার্মিকদের বড় উপহার ভারতীয় রেলের 
ধার্মিকদদের উপহার দিতে চলেছে ভারতীয় রেল। স্টেশনে দেখে চোখ ধাঁধিয়ে যাবে। পাঁচতারা হোটেলের ঢঙে সাজানো হচ্ছে তিরুপতি স্টেশনকে। সম্প্রতি
রেলমন্ত্রী পীযুশ গোয়েল নিজস্ব টুইট হ্যান্ডেলে নির্মীয়মাণ প্রশস্ত স্টেশনচত্বরটির একটি ছবি পোস্ট করেছেন। তার পোস্ট থেকেই জানা যাচ্ছে বালাজি মন্দিরগামী
দর্শনার্থীদের সুবিধার্থে ঢেলে সাজানো হচ্ছে তিরূপতি স্টেশন চত্বরকে। দেখুন ভিডিওঃ - ? , , .. - () , স্টেশন চত্বরে
এই 'অতিথি' লাউঞ্জে যাত্রীদের সুবিধার্থে থাকছে সুদৃশ্য সোফা। পড়ার জন্য থাকবে হরেক ম্যাগাজিন। বাথরুমটিও হচ্ছে পাঁচতারা হোটেলের মতো ঝকঝকে। সর্বপোরি
ধার্মিকরা স্টেশনেই তিরূপতি বালাজির দর্শন পাবেন। রেলমন্ত্রী জানিয়েছেন খুব শিগগিরই এই লাউঞ্জটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। দূরদূরান্ত থেকে
তিরূপতি বালাজির দর্শনে যারা আসেন, পুণ্য সেরে নতুন গন্তব্যে যাত্রা শুরু করেন যারা, তাঁদের দু'দণ্ড জিরিয়ে নিতেই এই উপহার দিচ্ছে
রেল। 