পাকিস্তানকে ভারতে জোড়ার ইস্যুতে ভোটাভুটির চ্যালেঞ্জ রাজনাথের 
ইসলামাবাদকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছে দিল্লি। এবার নরেন্দ্র মোদী নন, তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ শনিবার ইসলামাবাদকে বার্তা
দিয়ে বলেন, পাকিস্তান যদি নিজেদের বদলে নেয় তবে ভাল। আর তা না হলে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে না, এমন গ্যারান্টি
দেওয়া যাচ্ছে না। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আরও পড়ুন... পাকিস্তানের বিরুদ্ধে আবার
সার্জিক্যাল স্ট্রাইক! ভোটের মুখে যুদ্ধের জিগির? ট্রাম্পের গুঁতো! নিজেদের বাঁচাতে হাফিজ সইদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পাকিস্তানের এবার আরও কড়া ভাষায়
রাজনাথের দাবি, পাকিস্তান চাইলে তাদের দেশে ভোটাভুটি করে দেখুক পাকিস্তানিরা সে দেশে থাকতে চান না ভারতে আসতে চান। পর পর
দু'দিন ইসলামাবাদকে আক্রমণ করে রাজনাথ বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় সরকার কোনও ভাবেই পাকিস্তান সম্পর্কে নরম মনোভাব দেখাতে রাজি নয়। শনিবার তিনি
বলেছেন, 'পাকিস্তান যদি ইতিবাচক পদক্ষেপ করে তবে এমন পদক্ষেপ (সার্জিক্যাল স্ট্রাইক) করার প্রয়োজন হবে না কিন্তু জঙ্গি সংগঠনগুলি যদি ভারতকে
নিশানা করে আক্রমণ চালাতে থাকে তবে, এমন কোনও নিশ্চয়তা আমরা দিতে পারছি না যে ফের সার্জিক্যাল স্ট্রাইক করব না।' একই
সঙ্গে রাজনাথ বলেছেন, 'লস্কর-প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করাটা পাক সরকারের 'লোক দেখানো' পদক্ষেপ। ভারত সরকার যে দাউদ ইব্রাহিমকে হাতে পাওয়ার
আশা করছে সেটাও জানিয়েছে রাজনাথ সিংহ।' রবিবার উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারে যান রাজনাথ সিংহ। দেরাদুনে একটি সমাবেশে তিনি বলেন, 'পাকিস্তান কাশ্মীরে
ভোট চাইছে। কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার, কাশ্মীর ভারতের ছিল, আছে, থাকবে। কোনও শক্তি কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে
পারবে না। এর পরেই কাশ্মীরীরা কোন দেশে থাকতে জানার জন্য পাকিস্তান যে ভোটের দাবি তুলেছে তার নিন্দা করে রাজনাথ বলেন,
পাকিস্তান বরং নিজের দেশে নাগরিকদের ভোট নিয়ে জানুক সে দেশের বাসিন্দারা কোথায় থাকতে চান। পাকিস্তান যাচাই করে দেখুক তাদের নাগরিকরা
ভারতের সঙ্গে মিশে যেতে চান কি না।' এর পরে আরও গলা তুলে রাজনাথ বলেন, 'আমাদের কেউ ছোঁয়ার চেষ্টা করলে, আমরা
ছেড়ে কথা বলব না।' 