'আধার'-এ কি ভোগান্তি কমেছে! এই কুষ্ঠরোগীর ঘটনা শুনলে চোখে জল আসবে 
আধার কার্ড আসার পরে বিভিন্ন কাজ সাধারণ মানুষের জন্য সহজ হয়ে উঠবে। সরকারের এই আশ্বাস দেওয়ায়, এখন প্রায় সবার
কাছেই রয়েছে আধার কার্ড। কিন্তু আধারের ফলেই অনেকের জীবনে ভোগান্তি বেড়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আধার কার্ড না থাকায়
চরম ভোগান্তির শিকার হয়েছেন ৬৫ বছরের বৃদ্ধা সাজিদা বেগম। সাজিদা বেগম কুষ্ঠ রোগে আক্রান্ত। মাস গেলে ১০০০ টাকা পেনশনই তাঁর
একমাত্র সম্বল। কিন্তু আধার কার্ড না থাকায়, পেনশনও বন্ধ হয়ে গিয়েছে তাঁর। এই বিষয়ে অন্যান্য খবর ঘরে বসে কীভাবে মোবাইল
নম্বরের সঙ্গে আধার সংযুক্ত করবেন! দু'টি পদ্ধতি রইল কুষ্ঠরোগের ফলে সাজিদা বেগম ঠিকঠাক চোখেও দেখতে পান না। হাতের আঙুলও হারিয়েছেন
তিনি এই রোগের কারণে। অগস্ট মাসে সাজিদা বেগমকে নোটিশের মাধ্যমে জানানো হয় যে, পেনশনের সঙ্গে আধার লিঙ্ক না করালে আর
পেনশন পাবেন না তিনি। কিন্তু আধারের বায়োমেট্রিক তথ্যের জন্য আঙুলের ছাপ দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সাজিদা বেগম তাঁর প্রতিটি আঙুলই
হারিয়েছেন। তাই সাজিদা বেগমের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে। সাজিদা বেগমের পুরো ঘটনাটাই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা
তুলে ধরার ফলেই শেষ অক্টোবরে পেনশন পেয়েছিলেন তিনি। কিন্তু ভবিষ্যতে তিনি কী করবেন তা এখনও অনিশ্চিত। 