নির্ভয়াকাণ্ডের ৪ বছর পূর্তির আগের রাতেই ফের গাড়িতে তুলে ধর্ষণ দিল্লিতে 
নির্ভয়া গণধর্ষণকাণ্ডের চার বছর পূর্তি হচ্ছে আজ। আর ঠিক তার আগের রাতেই নির্ভয়া গণধর্ষণের স্মৃতি ফিরল দিল্লিতে। এক সংবাদসংস্থার
দাবি অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের স্টিকার লাগানো একটি গাড়িতে এক যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায়
অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। চাকরির খোঁজে ২০ বছরের ওই যুবতী দিল্লিতে এসেছিলেন বলে খবর। বৃহস্পতিবার রাতে নয়ডা যাওয়ার জন্য দিল্লির
এইমসের সামনে থেকে নয়ডা যাওয়ার জন্য একটি ট্যাক্সিতে ওঠেন ওই যুবতী। ওই ট্যাক্সির চালকই দিল্লির মোতিবাগ এলাকায় একটি ফাঁকা জায়গায়
ওই যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। আরও পড়ুন ভারতে কীভাবে হয় একজন ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা? রইল ১০টি মারাত্মক লজ্জাকর তথ্য
প্রকাশ্যে মেয়েদের গণধর্ষণ করাই রীতি এই বীভৎস 'উৎসব'-এর গাড়ির মধ্যে থেকেই পুলিশের একটি টহলদারি ভ্যান দেখে চিৎকার করেন ওই যুবতী।
ভয় পেয়ে যুবতীকে ফেলে পালানোর চেষ্টা করে অভিযুক্ত চালক। পুলিশ এসে ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই অবশ্য অভিযুক্ত
ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তবে গাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রকের স্টিকার লাগানো থাকলেও ওই অভিযুক্তের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের কোনও সম্পর্ক নেই বলেই পুলিশের পক্ষ
থেকে জানানো হয়েছে। 