শিশুর মুখে বাজি ফাটাতে গিয়ে বিপত্তি, পরের অবস্থা আরও করুণ 
তিন বছরের শিশুর মুখে বাজি ফাটাতে গিয়ে ভয়ানক কাণ্ড ঘটালেন মেরঠের এক ব্যক্তি। সুতলি বোম শিশুটির মুখে দিয়ে আগুন
ধরিয়ে দেয় সেই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির মুখে ৫০টি সেলাই পড়েছে। গলায় সংক্রমণ
হয়ে অবস্থা আরও ভয়ানক হচ্ছে। ঘটনাটি মেরঠের মিলক গ্রামের। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনার পরেই পলাতক। তাকে ধরার জন্য তল্লাশি চালাচ্ছে
পুলিশ। এই বিষয়ে অন্যান্য খবর অন্য রকম দেওয়ালি কাটালেন বিগ-বি, বচ্চন পরিবারের দীপাবলির ছবি ভাইরাল যোগীর সঙ্গে শাড়ি পরে ইনি
কে, দীপাবলি উৎসবে মাতলেন ও মাতালেন শিশুটির বাবা শশী কুমার তাঁর অভিযোগপত্রে হরপাল নামে এক স্থানীয় বাসিন্দার নাম করেছেন। তাঁর
মেয়ে যখন বাড়ির সামনেই খেলছিল, তখন হরপাল নাকি একটি সুতলি বোম শিশুটির মুখে ঢুকিয়ে আগুন লাগিয়ে দেয়। দীপাবলির রাতে এমন
ভয়ঙ্কর ঘটনায় মেরঠের এই গ্রামে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। হরপাল মানসিক ভাবে অসুস্থ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বিকৃত
মানসিকতার না হলে, কোনও শিশুর মুখে বোম ঢুকিয়ে ফাটানোর কথা কারও মাথায় কী করে আসতে পারে, সেটাই বড় প্রশ্ন। 