এবার রান্নার গ্যাস আরও সহজে বুক করা যাবে, চালু হচ্ছে নতুন একটি পদ্ধতি 
দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী পরিবারের মধ্যে প্রায় ২৫ লাখ নতুন এলপিজি সংযোগ দেওয়ার পরে, গ্যাস বুক করার জন্য নতুন একটি
পদ্ধতি চালু করতে চলেছে সরকার। আগে ফোন, এসএমএস বা অনলাইনে রান্নার গ্যাস বুক করা যেত। একটি সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী,
এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করা যাবে বুকিং। পেট্রোলিয়াম মন্ত্রক এই ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে। খুব তাড়াতাড়ি নাকি পাইলট হিসেবে এই পদ্ধতি
চালু হবে উত্তরপ্রদেশের কয়েকটি জেলায়। এটি সফল হলেই দেশের অন্যত্র এই ব্যবস্থা শুরু হয়ে যাবে। আরও পড়ুনঃ - চড়া দামে
আপনি সিলিন্ডার কিনছেন! ছাপোষা দুই ভাইয়ের কীর্তি চোখ কপালে তুলবে বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে এই ১০টি ভুল কখনওই করবেন না
এখন যেহেতু বহু মানুষই স্মার্টফোন ব্যবহার করছেন ও এসএমএস-এর বদলে এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাই এই পদ্ধতিতেই এবার গ্যাস বুকিং-এর
ব্যবস্থা করতে চলেছে তেল কোম্পানিগুলি। অনেক সময়েই ফোনে ঠিকমতো নির্দেশ শুনে নম্বর টিপে গ্যাস বুক করা ঝামেলার হয়। গ্যাস ডিলারদের
সঙ্গে গ্রাহকদের বুকিং আবেদন সংযুক্ত করাও অসুবিধার হয়, তাই হোয়াটসঅ্যাপ ব্যবস্থা চালু হলে, সেই অসুবিধা দূর হবে বলে মনে করছেন
তেল কোম্পানির আধিকারিকরা। 