বুলন্দশহর হিংসার মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ 
ওই কঙ্কালটি স্থানীয় মাহাভ গ্রামে পাওয়া যায়। সেটি নিয়ে গ্রামবাসীদের কয়েকজন চলে আসেন চিংড়াবাটির পুলিশ সাব-স্টেশনে। তাঁরা গোহত্যার বিরুদ্ধে
এফআইআর দায়েরের দাবিতে সরব হন। অভিযোগ, কিন্তু আচমকাই গোটা ঘটনা হিংসাত্মক হয়ে ওঠে। বিক্ষোভকারীরা থানা আক্রমণ করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষ
শুরু হয়। আশপাশের থানা থেকে পুলিশ যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেই সংঘর্ষের জেরে নিহত হন উত্তরপ্রদেশের ইনস্পেক্টর পদমর্যাদার এক পুলিশ আধিকারিক
সুবোধকুমার সিং। ২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে আখলাখ আহমেদ নামে এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে ছিলেন সুবোধকুমার সিং।
ফলে তাঁকে পূর্ব পরিকল্পনা করে মারা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে হইচই পড়ে যায় গোটা দেশে। সোশ্যাল মিডিয়া থেকে
পথঘাট, সর্বত্রই এর বিরুদ্ধে সরব হতে দেখা যায় অনেককে। তদন্তে নামে পুলিশ। শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই
ঘটনায় এর আগে দু'জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এবার ধরা পড়ল মূল অভিযুক্ত যোগেশ। পুলিশ সূত্রে খবর, যোগেশকে বুধবার রাতেই
গ্রেফতার করা হয়। তবে তাঁর গ্রেফতারি নিয়ে পুলিশ বেশি মুখ খুলতে নারাজ। এ নিয়ে পুলিশের শীর্ষস্তর থেকে সাংবাদিক বৈঠক করা
হতে পারে বলে জানা গিয়েছে। 