স্বামী কি সত্যিই 'মাতাল'? পাল্টা সরকারকে মোক্ষম প্রশ্ন তেজ বাহাদুরের স্ত্রীর 
বিএসএফ-র খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিও পোস্ট করেই গোটা দেশে রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছেন বিএসএফ জওয়ান তেজ
বাহাদুর যাদব। সেই ভিডিও ইতিমধ্যে ৯০ লক্ষ বার সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে। শেয়ারের সংখ্যা সাড়ে চার লক্ষ ছাড়িয়েছে। যদিও কুখাদ্য
নিয়ে সরব হয়ে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মাশুলও দিতে হয়েছে ওই বিএসএফ জওয়ানকে। সীমান্ত রক্ষার দায়িত্ব থেকে সরিয়ে
ওই জওয়ানকে কলমিস্ত্রির কাজ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় তদন্তের নির্দেশ দিলেও বিএসএফ-এর আইজি ডি কে উপাধ্যায় দাবি
করেছিলেন, ওই জওয়ানের বিরুদ্ধে অতীতেও শৃঙ্খলাভঙ্গ এবং মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগ উঠেছে। বোঝানোর চেষ্টা হয়, ওই ভিডিও পোস্ট করার
সময়ে তেজ বাহাদুর আসলে সুস্থ অবস্থায় ছিলেন না। স্বামীর বিরুদ্ধে বিএসএফ-এর এই অভিযোগ অবশ্য মানতে নারাজ তেজ বাহাদুরের স্ত্রী শর্মিলা
যাদব। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, বিএসএফ কর্তাদের দিকে পাল্টা একটি প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন শর্মিলা। তাঁর প্রশ্ন, তেজ
বাহাদুর যদি মদ্যপই হন এবং মানসিকভাবে সুস্থ না থাকেন, তাহলে কেন তাঁকে সশস্ত্র অবস্থায় দেশের সীমান্ত রক্ষার মতো গুরুদায়িত্ব দেওয়া
হল? শুধু তাই নয়, বিএসএফ-র আইজি যেখানে তেজ বাহাদুরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছেন, সেখানে পাল্টা তথ্য দিয়ে স্বামীর হয়ে সওয়াল
করেছেন শর্মিলা। তাঁর দাবি, বিএসএফ যোগ দেওয়ার আগে প্রশিক্ষণ শেষ করে সোনার পদক পেয়েছিলেন তেজ বাহাদুর। এর পরে ২০ বছরের
চাকরিজীবনে ওই জওয়ান বিএসএফ-এর থেকে ১৪টি পুরস্কার পেয়েছেন বলেও দাবি করেছেন তাঁর স্ত্রী। শর্মিলার দাবি, তাঁর স্বামী কোনওদিনই অন্যায় বরদাস্ত
করতে পারেন না। অন্যায়ের প্রতিবাদ করায় অতীতেও বিএসএফ-এ তেজ বাহাদুরকে শাস্তির মুখে পড়তে হয়েছে বলে দাবি করেছেন শর্মিলা। তাঁর পাল্টা
প্রশ্ন, দায়িত্বপালনের দিক থেকে তেজ বাহাদুর যদি এতই খারাপ হবেন তাহলে তাঁকে চাকরিতে কেন রেখেছে বিএসএফ কর্তৃপক্ষ? আরও পড়ুন বিএসএফ-এর
কুখাদ্য নিয়ে প্রশ্ন তুলতেই বদলি! কী কাজ দেওয়া হল তেজবাহাদুরকে? কুখাদ্যের অভিযোগ তোলায় 'মাতাল' বদনাম, দায় এড়াচ্ছে বিএসএফ? ভিডিও দেখুন
পঞ্জাবের চণ্ডীগড়ে সতেরো বছরের ছেলে রোহিতকে নিয়ে থাকেন শর্মিলা। তেজ বাহাদুরের এক বড় ভাইও বিএসএফ-এ চাকরি করেন। অন্য এক ভাই
গুজরাত পুলিশে কর্মরত রয়েছেন। দেখুন ভিডিও 