কোথায় লাগে কোহলি! তারকা এখনও শ্রীসন্থই 
বিজেপি-র হয়ে শ্রীসন্থ থিরুঅনন্তপুরম থেকে পথ্রী হয়েছেন। রাজনীতির মাঠে নেমে একের পর এক বাউন্সার দিয়ে চলেছেন তিনি। পরিষ্কার জানিয়েছেন,
ক্রিকেটমাঠে যে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতেন, সেই আগ্রাসন বজায় রাখবেন। এবং সেটা কার্যক্ষেত্রে করেও দেখাচ্ছেন। যেখানে শ্রীসন্থ যাচ্ছেন, সেখানেই তুমুল
ভিড় তাঁকে ঘিরে। বিজেপি যে চমক লাগিয়ে দিয়েছে, সে বিষয়ে কোনও সংশয় নেই। শ্রীসন্থ সেই সব ছবি টুইটও করছেন দেদার।
এবং তাতে মজার মজার কমেন্টও আসছে। সে সবের প্রত্যুত্তর দিচ্ছেন শ্রী। মোটের উপর, শ্রীসন্থ এখন কেরল ভোটের সবথেকে বড় স্টার।
