৬৭ বছরের বর, কনের ২৪, বিয়ের পরেই কোর্টের দ্বারস্থ নবদম্পতি 
প্রেম যে বয়স মানে না, তা আরও এক বার প্রমাণ করলেন এক দম্পতি। ৬৭ বছরের শামসের বিয়ে করলেন ২৪
বছরের নবপ্রীত কউরকে। গত জানুয়ারিতেই চণ্ডীগড়ের এক গুরুদ্বারে চার হাত এক হয় তাঁদের। এই বিষয়ে অন্যান্য খবর বাড়ি থেকে পালিয়ে
বিয়ে করতে চান, পাশে দাঁড়াচ্ছে এই রাজ্য সরকার এবার ঘরে বসেই বিয়ের রেজিস্ট্রি, বাংলায় নয়া নিয়ম, জানুন পদ্ধতি বর্তমানের হাই-স্পিড
যুগে শামসের-নবপ্রীতের এই অসম বিয়ের ছবি রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তার পরেই শুরু হয় যত গণ্ডগোল। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক
প্রতিবেদন অনুয়ায়ী, বিয়ের পরেই আদালতের দ্বারস্থ হন নবদম্পতি। কারণ, তাঁদের আত্মীয়রা। সকলের মতের বিরুদ্ধে গিয়েই বিয়ে করেন শামসের-নবপ্রীত। তাই তাঁরা
ভয় পাচ্ছেন প্রাণনাশের। নবদম্পতির আইনজীবী মোহিত সাদানা জানান যে, পঞ্জাব-হরিয়ানার হাইকোর্ট নির্দেশ দিয়েছে নবদম্পতির পুলিশি নিরাপত্তার জন্য। সংগ্রুর ও বারনালা
জেলার পুলিশকেই দেওয়া হয়েছে এই দায়িত্ব। প্রসঙ্গত, আদালত জানিয়েছে যে আইনত শামসের-নবপ্রীতের বিয়ে একেবারেই বৈধ। এক, তাঁরা দু'জনেই প্রাপ্তবয়স্ক। দুই,
শামসেরের অন্য কোনও স্ত্রী নেই। এবং নবপ্রীতও অবিবাহিত। ফলে আত্মীয়দের কিছু বলারই থাকতে পারে না। 