বিজেপির রাষ্ট্রপতি পদপথ্রী কে, অনেক আগে থেকেই জানতেন এই ব্যক্তি 
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হোক বা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন - নরেন্দ্র মোদী-অমিত শাহদের লুকোনো তাস টের পেতে হিমশিম খেয়েছেন রাজনীতির কারবারিরা।
উত্তরপ্রদেশে কোনও মুখকে সামনে না রেখে এগোলেও ঐতিহাসিক জয় এসেছে। তারপর মনোজ সিনহা, রাজনাথ সিংহ কিংবা উমা ভারতীকে মুখ্যমন্ত্রী করতে
পারেন মোদী-শাহ, এমনটাই ভবিষ্যৎবাণী ভেসে এসেছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। প্রত্যেককে অবাক করেই যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের তখতে বসিয়েছিলেন মোদি। তেমনই এবার
চমক খোদ রাষ্ট্রপতি নির্বাচনেও। নরেন্দ্র মোদীদের পদপথ্রী কে হতে পারেন, তা নিয়ে আগাম অনেকের নামই ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন অনেকে। রাজনাথ
সিংহ থেকে সুষমা স্বরাজের নাম ভেসে এসেছিল। দলিত মুখ হিসেবে ভাবা হয়েছিল দ্রৌপদী মূর্মূর নাম। তবে সেখানেও মাস্টারস্ট্রোক দিয়েছেন মোদী-শাহ।
বিহারের বর্তমান রাজ্যপাল রামনাথ কোবিন্দকে পদপথ্রী করে কার্যত বিস্ময়ই উদ্রেক করেছেন দু'জনে। এই সেই ললিত মিশ্র। ছবি : টুইটার তবে
অনেকে আন্দাজ না করতে পারলেও মোদী-শাহ'এর লুকোনো তাস অনেক আগেই ভবিষ্যৎবাণী করে ফেলেছিলেন ললিত মিশ্র নামে এক ব্যক্তি। ১৬ তারিখে
তিনি নিজের টুইটার প্রোফাইল থেকে নিখুঁত ভবিষ্যৎবাণী করে বলে দেন, আমার মনে হয়, বিহারের বর্তমান রাজ্যপাল মিস্টার রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি
পদপথ্রী হওয়ার ব্যাপারে কালো ঘোড়া। আসলে টুইটারে এক অনলাইন পোল চলছিল। সেখানে বিজেপির সম্ভাব্য রাষ্ট্রপতি পদপথ্রী কে হতে পারেন, তা
জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানেই নির্ভুল অনুমানের পরিচয় দেন ললিত। বরখা দত্ত'ও প্রশংসাসূচক টুইট করেন ললিত মিশ্রের উদ্দেশ্যে এই বিষয়ে অন্যান্য
খবর রামনাথ কোবিন্দ হলেন রাষ্ট্রপতি পদে বিজেপি পথ্রী। তাঁর সম্পর্কে ৭ তথ্য জানুন জঙ্গি, ধর্ষকদের ক্ষমা নয়! নয়া নজির গড়ে
বিদায় নিচ্ছেন বাঙালি সোমবার কোবিন্দকে সরকারিভাবে রাষ্ট্রপতি পদপথ্রী ঘোষণা করার পর থেকেই নেট দুনিয়ায় ভাইরাল ললিত মিশ্রর সেই টুইট। অনেকেই
তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন নিখুঁত পর্যবেক্ষণের জন্য। কে এই ললিত মিশ্র? তাঁর টুইটার প্রোফাইলে লেখা রয়েছে তিনি বেঙ্গালুরুতে থাকেন।
রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং ক্রিকেট নিয়ে তাঁর উৎসাহ রয়েছে। 