'নিজের সন্তান আছে, দত্তক পুত্র চাই না', বলে দিলেন প্রিয়ঙ্কা গাঁধী 
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বৃহস্পতিবার নরেন্দ্র মোদী বলেছিলেন, আপনারা আমাকে দত্তক নিয়েছেন। উত্তরপ্রদেশই আমার জনক-জননী। আমি আমার বাবা-মার
সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করব না। শুক্রবারই তাঁর প্রথম নির্বাচনী সভা থেকে কংগ্রেস সভানেত্রীর কন্যা প্রিয়ঙ্কা গাঁধী জানিয়ে দিলেন, উত্তরপ্রদেশের কি
সত্যিই বহিরাগত কাউকে দত্তক নেওয়ার প্রয়োজন আছে? এখানে কি যুব সম্প্রদায় নেই? কোনও বহিরাগত নেতার দরকার নেই। রাজ্যের প্রতিটি সন্তান
নেতা হতে পারে। প্রিয়ঙ্কা তাঁর মায়ের লোকসভা কেন্দ্র রায়বরেলিতে নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, 'আপনাদের সামনে রাহুলজি ও অখিলেশজি
দু'জন যুবক রয়েছেন - যাঁদের হৃদয় ও মন জুড়ে রয়েছে উত্তরপ্রদেশ। দয়া করে এই জোটের জয় নিশ্চিত করুন।' দেখুন ভিডিওঃ
- 