লক্ষ্যভেদে ব্যর্থ মোদী! 'শ্রীরাম' না হলেও জোর করে জয়, ভিডিও দেখুন 
না, 'শ্রীরাম' হওয়া হল না নরেন্দ্র মোদীর। লালকেল্লার দশেরা সমাবেশে মোদী লক্ষ্যভেদে ব্যর্থ হলেন। সংবাদ সংস্থাসূত্রে খবর, প্রধানমন্ত্রী রাবণ
বধের উদ্দেশ্যে তির ছুড়েছিলেন। কিন্তু সেই তির ধনুক থেকে তার কাঙ্ক্ষিত বেগে বেরতে পারেনি। অবশ্য এতে একটুও দমে যাননি রামভক্ত
প্রধানমন্ত্রী। তিনি তির ছুড়তে গিয়েই টের পান, ধনুকটি ভাঙা। পলকের জন্য অপ্রতিভ হয়ে পড়েন তিনি। কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে তিরটিকে
বর্শার মতো করে ছুড়ে দেন রাবণের কুশপুতুলের দিকে। দাউ দাউ জ্বলে ওঠে আগুন। শুরু হয় দশেরা উৎসব। প্রধানমন্ত্রী মোদীর এই
তিরন্দাজির ভিডিওটি এর মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মজার এই ভিডিওটিতে মোদীর বিরোধীপক্ষীয়রা তো বটেই, স্বপক্ষীয়রাও রসসমৃদ্ধ কমেন্ট করে
চলাছেন। প্রসঙ্গত, লালকেল্লার দশেরা সমাবেশে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও উপস্থিত ছিলেন। 