ভারতের 'গণ্ডারের চামড়া', আরও অকথ্য ভাষায় আক্রমণ চিনের, দেখুন ভিডিও 
ডোকলাম ইস্যু নিয়ে ক্রমশ জটিল হচ্ছে ভারত-চিন সম্পর্ক। এর মধ্যেই ভারতকে অকথ্য ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়াল চিনা সংবাদমাধ্যম
'জিনহুয়া নিউজ।' সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে সম্প্রতি ৩ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়, যেখানে ভারতকে নিয়ে নিম্নরুচির মজা
করা হয়েছে। ভিডিও'য় দেখা যাচ্ছে, একজন অ্যাঙ্কর ও অভিনেতা মিলে একের পর এক কুরুচিকর মন্তব্য পেশ করেছেন ভারতের উদ্দেশে। কমেডি
শো-এর মতোই ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসছে হাসির শদ্ব। ভারতকে পাগড়ি পরিহিত 'লোমশ মানুষ'-এর দেশ বলে দেখানো হয়েছে এতে। পাশাপাশি বিভিন্ন
রাজনৈতিক ইস্যুকে টেনে এনে ভারতকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছে চিনা সংবাদমাধ্যম। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পরেই বিতর্কের ঝড় উঠেছে
সব মহলে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। শিখ প্রেস অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, এটা সত্যিই দুর্ভাগ্যজনক, যে চিনা
সংবাদমাধ্যম এতটা নীচে নামল! এই ঘটনার মধ্যে দিয়ে 'পাগড়ি'-কে টেনে এনে শিখদের জাত্যাভিমানে আঘাত দেওয়া তাদের উচিত হয়নি। এই বিষয়ে
অন্যান্য খবর চিনা স্মার্টফোন দিয়ে দেশের তথ্য যাচ্ছে বিদেশে, পাচার রুখতে বড় পদক্ষেপ সরকারের এবার সেনার হাতে পাথর, কারা বাধ্য
করল পাথর তুলে নিতে প্রসঙ্গত, গত দুমাস ধরেই ভুটান-ভারত-চিন সীমান্তের কাছে ডোকালাম অঞ্চলের আধিপত্য নিয়ে ভারত ও চিনা সেনার মধ্যে
সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। বেজিংয়ের দাবি, জায়গাটি তাদের। অন্যদিকে, ভারতের দাবি, জায়গাটি ভুটানের। ভুটানকে সমর্থন করতেই চিনা সেনাবাহিনীকে সেখানে প্রবেশে
বাধা দিচ্ছে ভারত। আগামী মাসেই বেজিংয়ে বসছে ব্রিকস সম্মেলন। সেখানে দ্বিপাক্ষিক স্তরে সম্ভবত ডোকালাম নিয়ে বিস্তর আলোচনা হবে দু'দেশের। তবে
সেখানেও এই সংঘাতের সমাধানসূত্র বের হবে কি না, তা অবশ্য সময়ই বলবে। ভিডিও সৌজন্যে- ইউটিউবওয়ার্ল্ড অফ উইপন 