ভয়ঙ্কর সিয়াচেন! ১৩০ ফুট বরফ কেটে উদ্ধার সেনা-কুলির দেহ। 
তুষারঝড়ে চাপা পড়ে হনমান্থাপা-সহ দশ জওয়ানের মর্মান্তিক মৃত্যুর পরে এক মাসও কাটেনি। ফের সিয়াচেনে প্রাণ গেল ভারতীয় সেনাবাহিনীর এক
সদস্যের। এবারে অবশ্য ভারতীয় সেনাবাহিনীর এক কুলির মৃত্যু হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি হিমবাহের বরফে তৈরি হওয়া
২০০ ফুট গভীর একটি ফাটলের মধ্যে পড়ে যান ওই কুলি। এর পরে থেকেই সেনাবাহিনীর একটি প্রশিক্ষিত দল একটানা উদ্ধার কাজ
চালিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। বরফের মধ্যে এরকম ফাটলেই মৃত্যুফাঁদ তৈরি হয়। তবে উদ্ধারকাজও খুব একটা সহজ ছিল না।
উদ্ধারকারী দলের সদস্যেরা জমে থাকা বরফের আস্তরণ কেটে প্রথমে ৬০ ফুট, তার পরে ৯০ ফুট এবং শেষ পর্যন্ত ১৩০ ফুট
গভীরে নেমে ওই কুলির দেহ উদ্ধার করেন। সিয়াচেন হিমবাহে কতটা ঝঁকি নিয়ে সেনাবাহিনীর জওয়ানরা নিজেদের দায়িত্ব সামলাচ্ছেন, তা ফের বুঝিয়ে
দিল এই দুর্ঘটনা। আরও পড়ুনঃ হনমান মারা গিয়েছিলেন 'সোনম পোস্ট'-এ। কেন 'সোনম'? আর এক রুদ্ধশ্বাস কাহিনি... সিয়াচেন ছাড়লে দু-তিন হাজার
হনমান শহিদ হবে, মত সেনা-কর্তাদের 