বিমানে মা ও ঠাকুমা বসে, প্রকাশ্যে 'ঋণ' শোধ করলেন পাইলট, দেখুন ভিডিও 
ছোট থেকেই স্বপ্ন ছিল মা ও ঠাকুমাকে নিয়ে প্লেনে পাড়ি দেওবার। এবং সেই প্লেনটি তিনি নিজেই চালাবেন। অবশেষে এল
সেই 'সুদিন'। নিজের মা ও ঠাকুমাকে নিয়েই প্লেন ওড়ালেন তরুণ পাইলট। এই বিষয়ে অন্যান্য খবর সিট নিয়ে যাত্রীর বায়নাক্কা, ভাইরাল
হলো বিমানসেবিকার উপস্থিত বুদ্ধির 'ছবি' বিমানের ভেতরে বসে থাকা মা ও ঠাকুমাকে দেখে তিনি যা করলেন, সেই অভাবনীয় ঘটনার ভিডিও
ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন ভিডিও - ককপিটে যাওয়ার আগে মা ও ঠাকুমার কাছে যান পাইলট প্রদীপ কৃষ্ণন। পায়ে হাত
দিয়ে প্রণাম করেন তাঁদের। তাঁরাও আর্শীবাদ করেন প্রদীপকে। জানা গিয়েছে, মা ও ঠাকুমাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছেন তিনি। প্রদীপের এক বন্ধু
গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তিনিই জানান, ইন্ডিগোতে চাকরি পাওয়ার পরেই নিজের মা ও ঠাকুমাকে উড়িয়ে নিয়ে যান
প্রদীপ। তার পরেই ভাইরাল হয় ভিডিওটি। 