আধার তথ্যে মোবাইল নম্বর কীভাবে আপডেট করবেন! জেনে নিন সহজ পদ্ধতি 
আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করাটা অত্যন্ত জরুরি। মোবাইল নম্বর যুক্ত করা না থাকলে, আধার তথ্য লক করা-সহ
অনেক সুবিধেই আপনি নিতে পারবেন না। আধার কার্ড হয়ে গেলেও অনেকেরই আধার তথ্যের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা নেই। কিন্তু
আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কীভাবে সহজে সংযুক্ত করবেন? এর অন্যতম উপায় হচ্ছে নিকটবর্তী আধার কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে গিয়ে
আধার তথ্যে মোবাইল নম্বর আপডেট করা। তবে এর একটি দ্বিতীয় উপায়ও রয়েছে। তার জন্য অনলাইনে আপনাকে একটি ফর্ম ডাউনলোড করতে
হবে। এক নজরে দেখে নিন ঠিক কোন পদ্ধতিতে সহজেই আপনি নিজের আধার তথ্যে মোবাইল নম্বরটি আপডেট করতে পারবেন। এর
জন্য প্রথমে আপনাকে ... ওয়েবসাইটটিতে যেতে হবে। এখানে ফর্ম ডাউনলোড করার একটি অপশন পাবেন। এই ফর্মটি ডাউনলোড
করে প্রিন্ট আউট নিয়ে সেকশনে -এর আগে টিক চিহ্ন বসান। এর পরে ফর্মের মধ্যে মোবাইল নম্বর-সহ সমস্ত ফিল্ডগুলি ভর্তি
করুন। এই ফর্মটি এবার নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করে দিন। মনে রাখবেন, এই ফর্মের সঙ্গেই আপনাকে পরিচয়ের প্রমাণ সংক্রান্ত দু'একটি
নথি জমা দিতে হবে। কোন ডকুমেন্টস দিলে কাজ হবে, সেই তথ্যও ফর্মের নীচেই দেওয়া থাকবে। ফরম পোস্ট করার পরে আপডেটের
কী স্ট্যাটাস, সেটিও আপনি ... ওয়েবসাইটে গিয়েই দেখতে পারবেন। 