জেল থেকে বেরিয়ে 'স্বচ্ছ' হচ্ছেন মুন্নাভাই 
একটি সংবাদপত্রের দাবি, অস্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত 'মুন্নাভাই' জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই তাঁকে চিঠি লেখেন এনডিএমসি'র চেয়ারম্যান নরেশ কুমার।
এনডিএমসি-ই রাজধানীর লুটিয়েন্স জোন এলাকার দেখভাল করে। চিঠিতে নরেশ লিখেছিলেন, 'আমাদের দেশের তরুণদের কাছে আপনি একজন আদর্শ, যুব সম্প্রদায়ের প্রতিনিধিও।
সেজন্য এনডিএমসি স্বচ্ছ ভারত অভিযান এবং স্মার্ট সিটি উদ্যোগে আপনাকে সামিল করতে চায়'। পুরসভার আওতায় থাকা এলাকা-সহ সারা দেশেই সঞ্জয়ের
ভক্তেরা এর ফলে প্রকল্পের উদ্দেশ্য নিয়ে উৎসাহ পাবেন বলেও আশাপ্রকাশ করেছেন নরেশ। যদিও বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই
জানিয়েছেন তিনি। শুধু দেশের মধ্যেই নয়, সঞ্জয়ের জনপ্রিয়তাকে হাতিয়ার করে পুরসভা তাদের উদ্যোগকে দেশের বাইরে পৌঁছে দিতে চায়। নরেশের চিঠির
বয়ান অনুযায়ী পুরসভাকে 'সম্মানিত' করার সুযোগে সম্মতি দিয়েছেন 'মুন্নাভাই'ও। তাঁর তরফে সিএএ কেডল্বিউএএন নামে একটি সংস্থা জানিয়েছে, এনডিএমসি'র প্রস্তাবে সঞ্জয়
আপ্লুত। 'আপনাদের এই সুন্দর উদ্যোগের অংশীদার হতে পেরে সঞ্জয় দত্ত আনন্দিত' - লেখা হয়েছে জবাবি চিঠিতে। পর্দার গাঁধীগিরি রাস্তা সাফাই
করতে গিয়ে কতটা কাজে লাগবে, তা বোঝার জন্য অবশ্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। 'স্বচ্ছ' সঞ্জয়ের স্বচ্ছ ভারত অভিযান
বলে কথা! 