আড়াই হাজার করে ছাড়, জায়ামি দিচ্ছে অবাক অফার, কবে ও কীভাবে জানুন 
চিনা মোবাইল সংস্থা জায়ামির মোবাইলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এবার তাদের ফোনে মিলছে দারুণ ছাড়। তবে সব ফোনে নয়,
কেবল রেডমি ৬ সিরিজের ফোনগুলিতেই মিলছে এই অফার। প্রতিটি ফোনেই আড়াই হাজারের ছাড়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা
যাচ্ছে, আমাজন ও ফ্লিপকার্টে এই অফার মিলবে আগামী শুক্রবার। এর আগে বুধবারেও এই ছাড় দিয়েছিল জায়ামি। সংস্থার তরফ থেকে জানানো
হয়েছিল রেডমি ৬ প্রো, রেডমি ৬ ও রেডমি ৬এ ফোনেই মিলবে ছাড়। জেনে নিন ছাড়ের পরে রেডমি ৬ সিরিজের ফোনগুলির
দাম কত দাঁড়াচ্ছে - রেডমি ৬ প্রো ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ (মূল্য ১০,৯৯৯ টাকা) রেডমি ৬ প্রো
৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ (মূল্য ৮,৯৯৯) রেডমি ৬ ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ (৮,৪৯৯ টাকা)
রেডমি ৬এ ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ (মূল্য ৬,৪৯৯ টাকা) 