৭৫-এও জোড়া প্রেমিকা! বৃদ্ধকে চরম শাস্তি দিলেন স্ত্রী 
ঘটনা গত রবিবার সকালের। মুম্বইয়ের চেম্বুর এলাকার কৃষ্ণ মেনন নগরের বস্তি অঞ্চলে, গুরুতর জখম অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে
দেখে প্রতিবেশীরা খবর দেন তিলক নগর থানার পুলিশকে। পুলিশের সাহায্যে আহত ছোটেলাল মৌর্যকে রাজওয়াড়ি হাসপাতালে নিয়ে যায় তাঁর তিন ছেলে।
কিন্তু, সেখানে ৭৫ বছরের ছোটেলালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁরা পুলিশকে এও জানান যে, মৃতের মাথায় আঘাত রয়েছে। স্বাভাবিকভাবেই,
ছোটেলালকে খুন করা হয়েছে বলে কেস ফাইল করে পুলিশ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের জিজ্ঞাসাবাদের সময়, ছোটেলালের স্ত্রী ধন্নুদেবী
(৬৫) স্বীকার করে নেন যে, তিনিই খুন করেছেন তাঁর স্বামীকে। ৪০ বছরের বিবাহিত জীবনে ছোটেলালের ব্যবহারে তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন ধন্নুদেবী।
এবং তাঁর ধারণা, বর্তমানে দু'জন নারীর সঙ্গে ছোটেলালের অবৈধ সম্পর্ক ছিল। সেই রাগেই তিনি নিজের স্বামীকে হত্যা করেন। আপাতত ধন্নুদেবীকে
গ্রেফতার করা হয়েছে বলে সংবাদমাধ্যমের খবর। 