নোট বাতিলের ফল ফলা শুরু। রাস্তার ধারে বস্তায় মিলল আশ্চর্য 'সম্পদ' 
জাল টাকা ও কালো টাকার বাড়বাড়ন্ত রোধে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারপর এক
দিন যেতে না যেতেই উত্তরপ্রদেশের বারেইলিতে মিলল বস্তা ভর্তি ৫০০, ১০০০ টাকার পোড়া নোট। সূত্রের খবর, ৫০০ ও ১০০০ টাকার
পোড়া নোটের বস্তাগুলি বয়ে এনেছিলেন একটি কোম্পানির কর্মচারীরা। বস্তাগুলি ফেলে যাওয়া হয়েছিল সিবি গঞ্জ বারেইলির পার্সা খেড়া রোডে। পুলিশ সূত্রে
জানানো হয়েছে, বস্তা বন্দি নোটগুলি প্রথমে ছেঁড়া হয়, তারপর দুমড়ে মুচড়ে তারপর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তারপর বস্তাবন্দি করে টাকাগুলি
ফেলে যাওয়া হয় রাস্তার ধারে। বারেইলির সিনিয়র সুপারিন্ডেন্টেন্ট যোগীন্দর সিংহ জানিয়েছেন, 'আমরা নোটগুলি খতিয়ে দেখছি। নোটগুলি আসল ছিল, না জাল
- সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে।' ওয়াকিবহাল মহলের ধারণা, ৫০০ ও ১০০০ টাকার নোট অচল হয়ে যাওয়ায় এক বা একাধিক
কালো বা জাল টাকার কারবারি তাদের কাছে সঞ্চিত কালো ও জাল টাকা নষ্ট করে ফেলার জন্য এই কাজ করেছে। 