পেরনো গেল না গেট! রাতভর শিলচর বিমানবন্দরে থেকেই সিদ্ধান্ত তৃণমূলের 
রাত কেটেছে বিমানবন্দরেই। বৃহস্পতিবার শিলচর পৌঁছনোর পর থেকে সেখানেই আটকে থাকা। অনুমতি মেলেনি বিমানবন্দরের গেট টপকে তার বাইরে পা
রাখার। এই পরিস্থিতিতে অগত্যা ফিরে আসারই সিদ্ধান্ত নিলেন অসমে যাওয়া তৃণমূলের প্রতিনিধিরা। এই বিষয়ে অন্যান্য খবর মমতা কেন অসম নিয়ে
ক্ষিপ্ত, 'হিন্দু' ভোটে কোপ দিতে অস্ত্র শানাচ্ছে গেরুয়া বাহিনী শুক্রবার সকালে কলকাতা ফিরে এলেন ৬ জন তৃণমূল প্রতিনিধি। মন্ত্রী ফিরহাদ
হাকিম ছাড়াও ফিরেছেন কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্র, সুখেন্দুশেখর রায় ও রত্না নাগ। অর্পিতা ঘোষ এবং মমতাবালা ঠাকুর দুপুর পর্যন্ত
থাকছেন শিলচরেই। তার পর এই ২ তৃণমূল প্রতিনিধি সেখান থেকে যাত্রা করবেন দিল্লির উদ্দেশে। অসমের পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল
পাঠানোর ঘোষণা আগেই করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের সেই প্রতিনিধি দল শিলচর বিমানবন্দরে পা রাখতেই অসম পুলিশের প্রবল
বাধার মুখে পড়ে। কড়া নজরদারিতে প্রায় ১৭ ঘণ্টা তাঁদের আটকে রাখা হয়। গুয়াহাটি যেতেও বাধা দেওয়া হয়। বিমানবন্দর থেকে বেরনো
তো দূরস্থান, গেটের কাছেও যাওয়া যায়নি। 