প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যে তিনটি কাজ আপনাকে গর্বিত করবেই 
দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেব প্রণব মুখোপাধ্যায় শপথ নিয়েছিলেন ২০১২ সালের ২৫ জুলাই। সেই হিসেবে ২৪ জুলাই শেষ হবে তাঁর
মেয়াদ। দেখতে দেখতে পাঁচ বছর পূর্ণ হয়ে গেল। দ্বিতীয়বার নির্বাচিত না হলে রাইসিনা হিলে আর একটি মাস থাকবেন প্রথম বাঙালি
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কখনও দেশের বিদেশমন্ত্রী, কখনও প্রতিরক্ষামন্ত্রী, আবার কখনও অর্থমন্ত্রী বাঙালির গর্বের কারণ হয়েছেন রাজনীতিক প্রণব মুখোপাধ্যায়। অবশেষে দেশের
সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী হন ২০১২ সালে। ভারতীয় সাংবিধানিক ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা একেবারেই কম। অনেকাংশেই তা সরকার নিয়ন্ত্রিত। তবে কিছু
এমন অধিকার রয়েছে যা একমাত্র রাষ্ট্রপতিই প্রয়োগ করতে পারেন। আর এই পাঁচ বছরে এমন তিনিট কাজ তিনি করেছেন যা বাঙালি
হিসেব তো বটেই ভারতের সব নাগরিককেই গর্বিত করবে। ১। তাঁর আমলেই ফাঁসি হয়েছে কুখ্যাত জঙ্গি আফজল গুরু, আজমল কাসভ, ইয়াকুব
মেননের। ২। ভারতে বরাবরের নিয়ম ছিল কোনও বিদেশি রাষ্ট্রনেতা এলে তাঁকে কোনও পাঁচতারা হোটেলে অতিথি হিসেবে রাখতে হয়। কিন্তু প্রণব
মুখোপাধ্যায়ের নির্দেশে রাষ্ট্রপতি ভবনের ১২টি ঘরকে নতুন করে সাজিয়ে ছোট্ট বুটিক হোটেল বানিয়ে ফেলা হয়। এর জন্য অনেক খরচ হলেও
বিদেশি অতিথিদের আপ্যায়নের জন্য স্থায়ী খরচ কমে যায়। ৩। তাঁর আমলে জমি অধিগ্রহণ থেকে জাতীয় খাদ্য সুরক্ষা-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ
অর্ডিন্যান্সে সিলমোহর দিয়েছেন। তাঁর আমলেই ধর্ষেককে চরম সাজা দিতে আইন সংশোধন হয়। 