৭ দিনে ৫ চুরি, কেন টার্গেট সল্টলেক? তদন্তে ২৪ ঘণ্টা 
সাতদিনে পাঁচ তস্করনগরী সল্টলেক। ২৪ ঘণ্টার মধ্যে সাফল্য। প্রাক্তন সাংসদ ব্রতীন সেনগুপ্তের বাড়িতে চুরি প্রায় কিনারা করে ফেলল পুলিস।
চুরির প্যাটার্ন দেখে পুলিস নিশ্চিত, কলেজ ছাড়া বাকি চারটি চুরির ক্ষেত্রেই পরিকল্পনা একজনেরই। বড় সেই মাথার খোঁজে শুরু হয়েছে তল্লাসি।
চুরির কিনারা হয়ে গেলেও, পুলিসকে ভাবাচ্ছে কেন বার বার টার্গেট হচ্ছে বিধাননগর? দফায় দফায় বৈঠকের পর বেশকিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন
গোয়েন্দারা। সবমিলিয়ে, পুলিসের বক্তব্য, সচেতনার অভাবেই বারবার টার্গেট হচ্ছেন বিধাননগরের বাসিন্দারা। তবে, পুলিস নিজেদের ঘাড় থেকেও দায় পুরোপুরি ঝেড়ে ফেলছে
না । এলাকায় বাইকে করে টহল দিচ্ছে সাদা পোশাকের পুলিস। নিরাপত্তার কাজে লাগানো হচ্ছে গ্রিন পুলিসকেও। 