কলকাতা পুলিসে বড়সড় রদবদল করা হল 
কলকাতা পুলিসের ওসি এবং অ্যাডিশনাল ওসি পদে ব্যাপক রদবদল। নতুন পদে বদলি করে দেওয়া হল বেশ কয়েকটি থানার অফিসারদের।
এর মধ্যে উল্লেখযোগ্য, আলিপুর থানার ওসি দেবাশিস রায়ের বদলি। কয়েকমাস আগেই এই থানায় দায়িত্ব নেন তিনি। এরই মধ্যে তাঁর এই
বদলি ঘিরে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। ওয়েব ডেস্ক : কলকাতা পুলিসের ওসি এবং অ্যাডিশনাল ওসি পদে ব্যাপক রদবদল। নতুন
পদে বদলি করে দেওয়া হল বেশ কয়েকটি থানার অফিসারদের। এর মধ্যে উল্লেখযোগ্য, আলিপুর থানার ওসি দেবাশিস রায়ের বদলি। কয়েকমাস আগেই
এই থানায় দায়িত্ব নেন তিনি। এরই মধ্যে তাঁর এই বদলি ঘিরে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। পুলিস মহলে জল্পনা, ভাঙচুরকাণ্ডে
তাঁর ভূমিকায় খুশি নন নগরপাল। সেকারণেই তড়িঘড়ি এই বদলি কিনা, এ প্রশ্ন উঠছে। বদলির লিস্টে নাম রয়েছে আলিপুর থানার অ্যাডিশনাল
ওসি সৌরভ ভট্টাচার্যেরও। দু'জনকেই নতুন দায়িত্বে পাঠানো হয়েছে, কলকাতা পুলিসের বা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বিভাগে। 