বিধাননগরে এক তরুণীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল 
বিধাননগরে এক তরুণীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গতকাল সন্ধেয় নিজের বিডি ল্বকের বাড়ি থেকে বেরিয়ে যান বছর বাইশের দীয়তমা
দাস। কিছুক্ষণ পর বিসি ল্বকের একটি চারতলা বাড়ির বাসিন্দারা ভারী কিছু পড়ার শদ্ব শুনতে পান। এরপর বাড়ির সামনে মেলে ওই
তরুণীর মৃতদেহ। সাংবাদিকতার ছাত্রী দীয়তমা মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁর চিকিৎসায় চলছিল। ওয়েব ডেস্কঃ বিধাননগরে এক
তরুণীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গতকাল সন্ধেয় নিজের বিডি ল্বকের বাড়ি থেকে বেরিয়ে যান বছর বাইশের দীয়তমা দাস। কিছুক্ষণ পর
বিসি ল্বকের একটি চারতলা বাড়ির বাসিন্দারা ভারী কিছু পড়ার শদ্ব শুনতে পান। এরপর বাড়ির সামনে মেলে ওই তরুণীর মৃতদেহ। সাংবাদিকতার
ছাত্রী দীয়তমা মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁর চিকিৎসায় চলছিল। আত্মহত্যার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি
না জানতে তদন্ত শুরু করেছে উত্তর বিধাননগর থানার পুলিস। খুব শিগগিরি রহস্যভেদ করতে পারবেন বলেই পুলিশের অনুমান। সেই মতো কাজও
শুরু করে দিয়েছেন তাঁরা। 