ভারী বৃষ্টির জেরে উত্তর ও মধ্য কলকাতায় এখনও জল জমে রয়েছে, জল ট্রেন লাইনেও 
রাতভর ভারী বৃষ্টির জেরে উত্তর ও মধ্য কলকাতার কিছু অংশে এখনও জল জমে রয়েছে। জল জমে রয়েছে দক্ষিণ কলকাতার
গড়িয়া ও যাদবপুর ও বেহালার কিছু অংশে। গড়িয়াহাটে রাস্তার ওপর একটা বড় গাছ ভেঙে পড়ে। তার জেরে দুটি লেনেই যান
চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, রেস কোর্স, মহাত্মা গান্ধী রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ সবই ভাসছে। জল থই
থই। ট্রেন চলাচলেও ঘটছে বিঘ্ন। ওয়েব ডেস্কঃ রাতভর ভারী বৃষ্টির জেরে উত্তর ও মধ্য কলকাতার কিছু অংশে এখনও জল জমে
রয়েছে। জল জমে রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়া ও যাদবপুর ও বেহালার কিছু অংশে। গড়িয়াহাটে রাস্তার ওপর একটা বড় গাছ ভেঙে
পড়ে। তার জেরে দুটি লেনেই যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, রেস কোর্স, মহাত্মা গান্ধী রোড,
চিত্তরঞ্জন অ্যাভিনিউ সবই ভাসছে। জল থই থই। ট্রেন চলাচলেও ঘটছে বিঘ্ন। দামোদর এবং অজয় নদীর তীরবর্তী মানুষদের জন্য জারি করা
হয়েছে সতর্কবার্তা। কারণ, ইতিমধ্যে জলমগ্ন বহু এলাকা। তা সে একেবারে শহর হোক অথবা শহরতলি কিংবা জেলা। বৃষ্টি অবিরামভাবে হচ্ছে ঝাড়খণ্ড
এবং বিহারেও। 