বিধানসভা ভোটের আগে দলীয় সংগঠন ঢেলে সাজানোর পথে মমতা, শিলিগুড়িতে খারাপ ফলের জন্য দলনেত্রীর রোষানলে গৌতম দেব 
বিধানসভা ভোটের আগে দলের সংগঠন ঢেলে সাজানোয় হাত দিলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে খারাপ ফলের জন্য দলীয় বৈঠকে তাঁর তোপের মুখে
পড়লেন গৌতম দেব। অধীর-দীপার মোকাবিলায় এ বার শুভেন্দুকে মাঠে নামাচ্ছেন মমতা। বামেদের শক্তি ঘাঁটি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে তিনি পাঠাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়কে।
মর্যাদার লড়াইয়ে শিলিগুড়ি হাতছাড়া হয়েছে। রাজ্য রাজনীতিতে চালু হয়ে গেছে নতুন লজ্ব অশোক মডেল। শনিবার কালীঘাটে দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর তোপের
মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ব্যুরোঃ বিধানসভা ভোটের আগে দলের সংগঠন ঢেলে সাজানোয় হাত দিলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে খারাপ
ফলের জন্য দলীয় বৈঠকে তাঁর তোপের মুখে পড়লেন গৌতম দেব। অধীর-দীপার মোকাবিলায় এ বার শুভেন্দুকে মাঠে নামাচ্ছেন মমতা। বামেদের শক্তি
ঘাঁটি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে তিনি পাঠাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়কে। মর্যাদার লড়াইয়ে শিলিগুড়ি হাতছাড়া হয়েছে। রাজ্য রাজনীতিতে চালু হয়ে গেছে নতুন লজ্ব অশোক
মডেল। শনিবার কালীঘাটে দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মুখ্যমন্ত্রী ক্ষুধ্ব হলেও সাবস্টিটিউট প্লেয়ার না
থাকায় আপাতত গৌতম দেবের চাকরি যাচ্ছে না। আগের দায়িত্বই বহাল থাকছে তাঁর। তবে, ঘাসফুলের অন্দরের খবর এখন থেকে গৌতম দেবের
সংসারে মাঝে মধ্যে উঁকিঝুঁকি দেবেন সুব্রত মুখোপাধ্যায়। দক্ষিণবঙ্গে ঘাসফুলের জমি উর্বর। কিন্তু, মুর্শিদাবাদ হয়ে উত্তরবঙ্গে ঢুকলেই সেই জমি আর ততটা
সহজ নয়। বিধানসভা ভোটের আগে অধীর-দীপা ফ্যাক্টর চিন্তায় রাখছে তৃণমূলকে। মুর্শিদাবাদের দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব থেকে ইন্দ্রনীল সেনকে সরিয়ে দিয়েছেন মমতা।
রেজিনগরের ভোটে দায়িত্ব নিয়ে দলকে জেতাতে না পারলেও ফের শুভেন্দু অধিকারীর ওপরই ভরসা রাখছেন নেত্রী। অধীর চৌধুরী এবং দীপা দাশমুন্সিকে
ম্যান মার্কিংয়ে রাখতে মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলায় দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দিয়েছেন তিনি। এ দিনের বৈঠকে একুশে জুলাইয়ের
প্রস্তুতি নিয়েও দলের নেতাদের সঙ্গে কথা বলেন মমতা। একুশে জুলাইয়ের সভার প্রস্তুতির মাধ্যমেই জেলায় জেলায় বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করার
নির্দেশ দিয়েছেন তিনি। 