সাতসকালে মদ্যপ ছাত্রের বেলাগাম গতি, লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের 
আজ সকালে আরও দুই বন্ধুর সঙ্গে দীঘা যাচ্ছিল নামী স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র অর্ঘদীপ। বাকি দুই বন্ধু অপর একটি
বাইকে ছিল। টালা ব্রিজের ওপর অর্ঘদীপের বাইকে ধাক্কা মারে একটি লরি। আশঙ্কাজনক অবস্থায় অর্ঘদীপকে হাসপাতালে ভর্তি করা হয় । অর্ঘদীপের
বাবার বড়বাজারে হার্ডওয়ারের দোকান রয়েছে। 