মদ্যপানের প্রতিবাদ করায় তাণ্ডব, উত্তপ্ত হল কালিকাপুর রোড 
মদ্যপানের প্রতিবাদ করায় তাণ্ডব। উত্তপ্ত হল কালিকাপুর রোড। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিমল গুহর ছেলের মোটর ট্রেনিং স্কুলে চলল
ভাঙচুর। রাস্তায় দাঁড়িয়ে, চায়ের দোকানে বসে এলাকারই বেশ কয়েকজন যুবক প্রায়ই মদ্যপান করে বলে অভিযোগ। বারবার প্রতিবাদ জানান বিমল গুহর
ছেলে তথা বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুমন গুহ। তারই জেরে এদিন ওই যুবকেরা সুমনের স্কুলে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
যদিও ওই সময় স্কুলে ছিলেন না সুমন। তিনি ছিলেন নারকেলডাঙায় অন্য একটি স্কুলে। স্কুলের ওপরে ফ্ল্যাটের লোকজন তাঁকে খবর দেন।
তিনি গিয়ে দেখেন তছনছ করা হয়েছে তাঁর মোটর ট্রেনিং স্কুল। অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে গড়ফা থানায় লিখিত অভিযোগ জানান সুমন। ওয়েব
ডেস্কঃ মদ্যপানের প্রতিবাদ করায় তাণ্ডব। উত্তপ্ত হল কালিকাপুর রোড। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিমল গুহর ছেলের মোটর ট্রেনিং স্কুলে চলল
ভাঙচুর। রাস্তায় দাঁড়িয়ে, চায়ের দোকানে বসে এলাকারই বেশ কয়েকজন যুবক প্রায়ই মদ্যপান করে বলে অভিযোগ। বারবার প্রতিবাদ জানান বিমল গুহর
ছেলে তথা বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুমন গুহ। তারই জেরে এদিন ওই যুবকেরা সুমনের স্কুলে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
যদিও ওই সময় স্কুলে ছিলেন না সুমন। তিনি ছিলেন নারকেলডাঙায় অন্য একটি স্কুলে। স্কুলের ওপরে ফ্ল্যাটের লোকজন তাঁকে খবর দেন।
তিনি গিয়ে দেখেন তছনছ করা হয়েছে তাঁর মোটর ট্রেনিং স্কুল। অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে গড়ফা থানায় লিখিত অভিযোগ জানান সুমন। 