স্বাদে স্বাধীনতা 
স্বাধীনতার সেলিব্রেশন। তাই তিনরঙা রোল। তিন রঙের রোল বলে যেন আবার কিছু ভাববেন না। গাজরের গেরুয়া, আর পালংকের সবুজ
রঙে এই রোল হয়েছে নির্ভেজাল পুষ্টিকর খাবার। বলছেন গিরিশ পার্কের ছোট্ট রেস্তোরার শেফ। গত দশ বছর ধরে একই ভাবে তিনরঙের
রোল করছেন শেফ ইন্দ্র। চেটেপুটে খাচ্ছেনও ভোজনরসিকরা। এবং বলছেন নানাভাবে স্বাধীনতা দিবস পালনের নানারকম স্বাদ। তেরঙা রোলে মুচকি হাসির রোল
উঠেছে সবার মুখেই। 