আছড়ে পড়ল জ্বলন্ত প্লেন, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় 
জ্বলন্ত উড়োজাহাজ আছড়ে পড়ল চোখের সামনেই। এমনই এক ভিডিও ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি
চালিয়ে যাচ্ছিলেন চালক। বিমানবন্দরের আগে রাস্তার একটি মোড়ে সিগন্যালে দাঁড়িয়ে যায় গাড়িটি। গাড়ির পিছনের ড্যাশক্যামটি চালু ছিল সেই সময়। আর
এই ক্যামেরাতেই ধরা পড়ল ভয়ঙ্কর প্রাণঘাতী এক ভিডিও। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ওয়াশিংটনের মুকিলটেও শহরে ঘটে এমন ভয়ঙ্কর ঘটনা। টেক অফ
করার সামান্য পরেই একটি পোলে ধাক্কা মারে একটি বিমান। তৎক্ষণাৎ আগুন লেগে যায় বিমানটিতে। দ্রুত নীচে নামতে থাকে সেটি। দ্রুতগতিতে
নীচে নামার সময়ই আগুন ধরে যায় বিমানটিতে। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। পুরো ভিডিওতে এর পরের অংশ ধরা
না পড়লেও এতে কোনও সন্দেহ নেই যে, মাটিতে পড়ার সময় বিমানটির ধাক্কায় পার্কিং লটের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে, আশ্চর্যজনকভাবে
এই দুর্ঘটনায় কেউ মারা যাননি। প্রাণে বেঁচে গিয়েছেন বিমানের চালকও। প্রাথমিক তদন্তে ধারণা, যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে। দেখুন
সেই ভিডিও... 