পুলিশই দেহব্যবসায়ী। অদ্ভুত অভিযোগে উত্তপ্ত কলম্বিয়া 
পুরুষদের দিয়ে দেহব্যবসা চালানোর অভিযোগ। তাও আবার যাঁর-তাঁর বিরুদ্ধে নয়, খোদ দেশের পুলিশ বাহিনীর প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায়
তোলপাড় কলম্বিয়া। চমকের অবশ্য আরও বাকি আছে। অভিযোগ, কলম্বিয়া জাতীয় পুলিশ বাহিনীর প্রধান জেনারেল রোদোল্ফো পালোমিনো নিজের বাহিনীর বাছাই করা
অফিসারদের দিয়েই দেহ ব্যবসার চক্র চালাতেন। একই সঙ্গে অবৈধ আয় এবং বেআইনিভাবে টেলিফোনে আড়িপাতার অভিযোগও রয়েছে ওই পুলিশকর্তার বিরুদ্ধে। এমন
সব মারাত্মক অভিযোগ ওঠায় বুধবার নিজের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন পুলিশ প্রধান। তাঁর আবেদন গ্রহণ
করেছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি। ওই পুলিশকর্তার বিরুদ্ধে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে কলম্বিয়ার পুলিশ বিভাগ। অভিযুক্ত ওই পুলিশকর্তা অবশ্য নিজেকে নিরপরাধ
বলে দাবি করে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের যথাযথ তদন্তের জন্য ইন্সপেক্টর জেনারেলের অফিসের কাছে আবেদন জানিয়েছেন তিনি। ক্লিনচিট পাওয়ার
বিষয়ে আশাবাদী রোদোল্ফো পালোমিনো। আরও পড়ুন রিটায়ার করলেন পুলিশকর্তা। ফেয়ারওয়েলের ভিডিও দেখলে পেটে খিল ধরে যাবে 