জুতোর হিলে বন্দুকের রেপ্লিকা, বিমানবন্দরে আটকে গেলেন মহিলা 
জুতোর হিলে পেল্লায় সাইজের বন্দুকের রেপ্লিকা। তাতে আবার নকল কার্তুজের বেল্ট লাগানো। এমন ফ্যাশন-দুরস্ত জুতো দেখে নিরাপত্তারক্ষী থেকে বিমান
বন্দরের আধিকারিক - সকলেরই চক্ষু চড়কগাছ। মহিলাও নাছোড়বান্দা, ওই জুতোতেই নাকি তাঁর প্রাণ আটকে আছে। ঘটনায় ততক্ষণে হইচই বেধে গিয়েছে
বাল্টিমোর-ওয়ার্শিংটনের থরগুড মার্শাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর-সূত্রে খবর, ওই বন্দুক রেপ্লিকাওয়ালা জুতোজোড়া ছিল জনৈক মহিলাযাত্রীর হ্যান্ডব্যাগে। নিরাপত্তা পরীক্ষার সময়ে জুতোজোড়া নজরে
আসে। এরপরই নিরাপত্তা বিধিনিষেধে শুরু জুতো-বিভ্রাট। মহিলা তাঁর স্যুটকেসে জুতোজোড়া ঢুকিয়ে দেওয়ার জন্য চাপাচাপি করতে থাকেন। শেষমেশ বিমানবন্দর কর্তৃপক্ষ রাজি
না হওয়ায় ওই জুতো সেখানে ফেলেই মহিলাকে উড়ান ধরতে হয়। 