ভোটের ময়দানে হিরোগিরি দেখাতে ব্যর্থ হিরো আলম 
রবিবার বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল। সেখানে তিনি স্বতন্ত্র পথ্রী হিসেবে ভোটের ময়দানে নেমেছিলেন। পথ্রী হয়েছিলেন বগুড়া-৪ নম্বর
কেন্দ্র থেকে। নিজস্ব প্রতিবেদনঃ হিরো আলম। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। যার নাকি বিশাল ফ্যান ফলোয়িং। অথচ ভোটের ময়দানে তাঁর সেই
জনপ্রিয়তা কোনও কাজেই এল না। উলটে ভোটারদের দ্বারা প্রত্যাখ্যাত হলেন তিনি। রবিবার বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল। সেখানে তিনি
স্বতন্ত্র পথ্রী হিসেবে ভোটের ময়দানে নেমেছিলেন। পথ্রী হয়েছিলেন বগুড়া-৪ নম্বর কেন্দ্র থেকে। ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল গোহারান হেরেছেন
হিরো আলম। পেয়েছেন মাত্র ৬৩৮টি ভোট। ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ লক্ষ ১২ হাজার ৮১। সেই তুলনায় হিরো আলম যে
সামান্য ভোট পেয়েছেন, তা বলাই যায়। বগুড়া-৪ কেন্দ্রে জিতেছেন বিএনপির মোশারফ হোসেন। দ্বিতীয় আওয়ামী লিগ। তবে পুরোটাই বেসরকারিভাবে জানা গিয়েছে।
এখনও নির্বাচনের ফলাফল নিয়ে কোনও সরকারি ঘোযণা হয়নি। প্রসঙ্গত, হিরো আলম নির্বাচনী লড়াইয়ে নামবেন, এই খবর সামনে আসার পর থেকেই
মারাত্মক চাঞ্চল্য তৈরি হয়েছিল। তা আরও বাড়ে যখন হিরো আলমের মনোনয়ন বাতিল হয়ে যায়। এই পরিস্থিতিতে হাল না ছেড়ে আদালতে
যান ওই অভিনেতা। পরে আদালতের নির্দেশে ভোটের লড়াইয়ে নামেন। কিন্তু রবিবার দুপুরের দিকে তিনি ভোটে সন্ত্রাসের অভিযোগ তোলেন। ভোট বয়কটেরও
ঘোষণা করেন। তার পরই জানা গেল এই ফল। 