'চিটিং পার্টনার'-এর গাড়ি ভাঙলেন অন্তঃসত্ত্বা মহিলা 
ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে সম্প্রতি। রাগী রাগী মুখের মেমসাহেবরা বেশি বেশি করে শেয়ার করছেন এই ভিডিও। পুরুষতন্ত্রের বিরুদ্ধে একাধারে
বাস্তব ও প্রতিকী প্রমাণ এর থেকে জ্বলন্ত হতে পারে না - এমনটাই ভেবে ফেলেছেন অনেকেই। লাইক-কমেন্ট শেয়ারও তুলকালাম। ঘটনা ঘটেছে
ব্রাজিলের সিলান্ডিয়া শহরে। এক অন্তঃসত্ত্বা মহিলা হঠাৎই একটা গাড়ির কাচ ভাঙতে শুরু করেন। এক সময়ে তিনি গাড়ির মাথায় চড়ে পা
দিয়ে দলিত করতে থাকেন গাড়িটিকে। সেখান থেকেই স্বামীর উদ্দেশ্যে চিৎকার করে বিষোদ্গার করতে শুরু করেন। কার-অ্যালার্ম বেজে চলে অবিরাম। মহিলার
বক্তব্য থেকে বোঝা যায়, তিনি তাঁর স্বামীকে এক রেস্তোরাঁয় মিস্ট্রেস-সহ মধ্যাহ্নভোজন করতে দেখে ফেলেছেন। গাড়ির উপরে তাণ্ডবরতার প্রতি জমায়েত হওয়া
জনতাও সংলাপ চালাতে শুরু করে উচ্চগ্রামে। একটা সময় পরে মহিলা বোঝেন এতে যথেষ্ট ক্ষতি সম্ভব হচ্ছে না। এর পরে তিনি
গাড়ি থেকে নেমে একটা থান ইট তুলে ছুড়ে দেন গাড়ি লক্ষ্য করে। ভিডিও ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড় 'চিটিং
পার্টনার'-সংক্রান্ত বিষয়ে। 