স্ত্রীকে হত্যার আগে শেষ সেলফি তুলে রাখলেন স্বামী 
বেড়াতে গিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তাঁদের বারোতম বিবাহবার্ষিকীর দিনে। জানা গিয়েছে কলরাডোর ডেনভারের বাসিন্দা
হ্যারল্ড হেনথর্ন শুধুমাত্র অর্থের লোভেই এই ঘৃণ্য অপরাধ করেছেন। নিজেদের বিবাহ-বার্ষিকীর দিন একটু অন্যভাবে কাটানোর জন্য ন্যাশনাল পার্কের রকি মাউন্টেনে
পৌঁছন এই দম্পতি। একশ তিরিশ ফিট উঁচুতে উঠে বিশেষ দিনটি সেলিব্রেট করেন তাঁরা। অভিযোগ, তার পরেই হ্যারল্ড নির্মমভাবে স্ত্রীকে ধাক্কা
মেরে ফেলে দেন পাহাড় থেকে। জানা গিয়েছে, এটাই হ্যারল্ডের প্রথম অপরাধ নয়। বছর কুড়ি আগে নিজের প্রথম স্ত্রীকে হত্যা করে
হ্যারল্ড। সেই সময়ে তাকে স্রেফ একটি দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছিল হ্যারল্ড। দুই স্ত্রীর-ই বিপুল পরিমাণ লাইফ ইনসিওরেন্সের টাকা আত্মসাৎ করার
কারণেই তাঁদের হত্যা করা হয়েছে। কলরাডোর আদালত হ্যারল্ডকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। 