সার্জিক্যাল স্ট্রাইক আতঙ্ক! ঘাঁটি ছেড়ে প্রাণ বাঁচাতে পালাচ্ছে জঙ্গিরা 
লস্কর প্রধান হাফিজ সইদ বড়গলায় শুক্রবার দাবি করেছিলেন, ভারত কোনও সার্জিক্যাল স্ট্রাইকই করেনি। সব নাকি ভারতীয় সেনাবাহিনী আর সংবাদমাধ্যমের
বানানো গল্প। উল্টে ভারতকে আসল সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে, তা বুঝিয়ে দেবেন বলে হুমকিও দিয়েছিলেন সইদ। কিন্তু যাদের ভরসায় ভারতকে
এই হুমকি দিয়েছিলেন সইদ, সেই জঙ্গিরাই এবারে ভারতের হামলার ভয়ে নিয়ন্ত্রণরেখার পাশ থেকে পালাতে শুরু করেছে। ভারতীয় গোয়েন্দারা গোপন সূত্রে
খবর পেয়েছেন, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জেরে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে থাকা জঙ্গিদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। ফের ভারত
হামলা চালাবে, এই আশঙ্কায় প্রায় তিনশো জঙ্গি ওই ক্যাম্পগুলি থেকে পালিয়েছে বলেই গোয়ন্দা সূত্র উদ্ধৃত করে বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে
দাবি করা হয়েছে। একটি সর্বভারতীয় হিন্দি টিভি চ্যানেলের দাবি অনুযায়ী, সার্জিক্যাল স্ট্রাইকের আগে পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন ক্যাম্পে প্রায় ৫০০
জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছিল। তার মধ্যে অন্তত তিনশো জঙ্গি পালিয়ে গিয়েছে। এমনকী, মুম্বই হামলার জন্য মুজফফরবাদের কাছে মানশেরায় যে জঙ্গি ঘাঁটিতে
আজমল কাসভদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সেই ঘাঁটিতিও খালি হয়ে গিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জঙ্গি শিবিরের দখল নিয়েছে পাক সেনারা। তারা
এখন জোর করে এই জঙ্গিদের আটকে রাখার চেষ্টা করছে বলে ভারতীয় গোয়েন্দারা খবর পেয়েছেন। আরও পড়ুন এবার পাকিস্তানিদের তোপের মুখে
পড়লেন সংগীতশিল্পী আদনান সামি ভারতের দেওয়া ফেয়ারওয়েল পছন্দ হয়নি! রক্ত চান রাহিল অনেক জঙ্গিকে আবার পাক গুপ্তচর সংস্থা আইএসআই-ও নিরাপদ
আস্তানায় পৌঁছে দিয়েছে। জঙ্গিদের আশঙ্কা, জঙ্গি প্রশিক্ষণ শিবিরের লঞ্চিং প্যাডের পরে হয়তো সরাসরি জঙ্গিদের লক্ষ্য করেই এবারে হামলা চালাবে ভারত।
যে জঙ্গিরা পালিয়ে গিয়েছে, তাদের মধ্যে অনেকেরই ভারতে অনুপ্রবেশের প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছিল। ভারতের সঙ্গে লড়াইতে গিয়ে আর মারা পড়তে
চায় না এই জঙ্গিরা। গত বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছিল ভারত। যে
হামলায় প্রায় পঞ্চাশজন জঙ্গির মৃত্যু হয়েছিল বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। 