আমেরিকার হবু রাষ্ট্রপতির মেয়ের 'পিছনে লাগলেন' সহযাত্রী! কী শাস্তি হল? 
তিনি আমেরিকার নব-নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মেয়ে বলে কথা! আর সেই বাবার জন্যই কি না পাঁচজনের সামনে দু'কথা শুনতে
হল ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে। বিমানে করে হাওয়াই দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে যাচ্ছিলেন ইভাঙ্কা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী। নিউ ইয়র্কের
জন এফ কেনেডি বিমানবন্দরে জেট ল্বু সংস্থার সান ফ্রান্সিসকোগামী বিমানে ওঠার পরেই বিপত্তি। বিমানে ওঠার পরে এক বিমানযাত্রী ইভাঙ্কাকে দেখেই
বলে ওঠেন, 'এই বিমানে আপনি যাবেন! আমি দুঃস্বপ্নেও এমনটা ভাবিনি!' এখানেই শেষ নয়, তার পরে ওই ব্যক্তি আরও বলেন, 'আপনার
বাবা তো দেশটার সর্বনাশ করে দিচ্ছেন।' আরও পড়ুন কলকাতায় প্রোমোটিং করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট র্যাম্প থেকে হোয়াইট হাউস, মেলানিয়ার যাত্রা...
স্বভাবতই সহযাত্রীর এমন অপ্রত্যাশিত আক্রমণে স্তম্ভিত হয়ে যান ইভাঙ্কা। যদিও বিমানকর্মীরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন। নব নির্বাচিত রাষ্ট্রপতির মেয়েকে বিরক্ত
করার অভিযোগে ওই বিমানযাত্রীকে বিমান থেকেই নামিয়ে দেওয়া হয়। যদিও বিমানসংস্থা জানিয়েছে, পরবর্তী বিমানেই ওই যাত্রীকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে
দেওয়া হয়। যদিও ওই যাত্রীর পরিচয় নিয়ে সংশয় রয়েছে। তবে ম্যাথিউ ল্যাসনার নামে এক মহিলা বিমান ছাড়ার আগেই টুইট করে
দাবি করেছিলেন, 'ইভাঙ্কা আর তাঁর স্বামী জেয়ার্ড এখন জেএফকে বিমানবন্দরে রয়েছেন। ওঁদের হয়রান করার চেষ্টা করবেন আমার স্বামী।' যদিও পরবর্তী
সময়ে ওই টুইটটি ডিলিট করে দেন ওই মহিলা। বার বার মেসেজ পাঠিয়েও তাঁর কোনও জবাব পাওয়া যায়নি। কিন্তু এই কাণ্ডের
পরে নিজের ছুটিটা কি ভালভাবে উপভোগ করতে পারবেন ট্রাম্প-কন্যা? 