চিমটি কেটে রামধোলাই, উচিত শিক্ষা দিলেন মহিলা, দেখুন ভিডিও 
মরক্কোর এক জনবহুল রাস্তায় বাজার করছিলেন এক মধ্যবয়সী মহিলা। অল্প ঝুঁকে পসরা দেখতে যখন ব্যস্ত, তখনই পিছন থেকে তাঁর
শরীরের নিম্নাঙ্গে চিমটি কাটে এক পথচারী। বিকৃত লোকটি ভেবেছিল, এই জঘন্য কাজটি করেই ছুটে পালাবে। কিন্তু সঙ্গে সঙ্গে পিছনে ফিরে
তাকে ফুটপাথে ছুড়ে ফেলে দেন মহিলা। ওই একধাক্কাতেই কুপোকাত হয় সে এবং বেশ খানিকক্ষণ উঠে দাঁড়ানোর ক্ষমতা ও সাহস কোনওটাই
পায়নি। উচিত শিক্ষা দিয়ে তার পরে ওই মহিলা কিন্তু সর্বসমক্ষে এমন একটি ঘটনা ঘটার জন্য লজ্জিত হয়ে তাড়াতাড়ি জায়গাটি থেকে
সরে পড়েননি। বরং আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে চিৎকার করে জানিয়েছেন, ঠিক কী কারণে এমন শাস্তি দিয়েছেন তিনি। কোনও কথা বলা
তো দূরে থাক, মহিলার দিকে আর চোখ তুলে তাকাতেও পারেনি ফুটপাথে পড়ে থাকা সেই লোক। কলকাতার রাস্তাতেও হয়তো এমন ঘটনা
হামেশাই ঘটে, কিন্তু সবাই কি এই রকম উচিত শাস্তি পায়? ঠিক কী ঘটেছিল মরক্কোতে দেখতে নীচের ভিডিওটি ক্লিক করুন -
