ইনি সবজি কাটতে মত্ত! ইন্টারনেটে ভাইরাল ছবি! কেন? 
যদি বলা হয় ছবির এই ব্যক্তির নাম জিগমে ওয়াংচুক, তবে না-ও চিনতে পারেন কারণ রাজাদের 'নাম' দিয়ে আর ক'জনই
চেনেন। কাজকর্মেরই বা ক'জন খোঁজ রাখেন। এবার হয়তো চেনা গিয়েছে। হ্যাঁ, ইনি ভুটানের রাজা আর এখানে কোনও ফোটোশপ নেই, কোনও
কারসাজি নেই। সত্যিই তিনি একমনে সবজি কাটছেন। কেন? ভুটানের একটি কমিউনিটি স্কুলের বাচ্চাদের জন্য ভোজের আয়োজন চলছে আর তাতেই হাত
লাগাতে বসে পড়েছেন দেশের রাজা। ছবিটি কিন্তু রাজা নিজে পোস্ট করেননি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। আর তার
পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে এই ছবি। প্রচুর মানুষ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভুটানের রাজার। যদিও কিছু মানুষ বিদ্রুপও করেছেন। একজন
এও লিখেছেন যে রাজার যদি এই দশা হয় তবে সেদেশের ভিখারিদের কী অবস্থা হবে। যদিও তাতে রাজার কিছু এসে যায়
না। 