চিন 'ঘিরে ফেলতে' চাইছে ভারতকে, তাই কি পাকিস্তানকে 'উপহার' দু'টি যুদ্ধজাহাজ? 
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গদর শহর। আর এই বন্দর-শহরের পাশেইআরব সাগর। গদরের মাহাত্ম্য 'সিপিইসি' হিসেবে, মানে 'চায়না-পাকিস্তান ইকনমিক করিডর'। চিন
ও পাকিস্তানের 'ইকনমিক করিডর'-এর একটি মুখ্য স্থান এই বন্দর। গদর বন্দরটি, চিনের 'ওয়ান রোড, ওয়ান বেল্ট' প্ল্যানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
সংযোগস্থল। গদর বন্দরে কাজ শুরু হয় ২০১৬র ১৪ নভেম্বর থেকে। কিন্তু ২০১৫-তেই এই বন্দরটি, ৪৩ বছরের জন্য চিনকে 'লিজ' দিয়ে
দেয় পাকিস্তান। মানে, ২০৫৯ সাল পর্যন্ত গদর বন্দরের যাবতীয় কার্যকলাপ দেখবে চিন। মূলত ব্যবসার জন্যই এই 'ওয়ান রোড, ওয়ান বেল্ট'-এর
প্রকল্প মাথায় আসে চিনের। তারই অংশ হিসেবে 'মেরিটাইম সিল্ক রোড'-এর ভাবনা। এবং পাকিস্তানের গদর বন্দর যে ভবিষ্যতে এই ব্যবসায়িক সম্পর্কে
খুবই ফলপ্রসূ হবে, তা নিয়ে কোনও দ্বিমত নেই দুই দেশের। গদর বন্দর কিন্তু, ব্যবসার সম্পর্কে যুদ্ধ-জাহাজের কী দরকার? আর কেনই
বা তা হলে চিন দু'টি এমন জাহাজ 'উপহার' দিল পাকিস্তানকে? পাকিস্তানের দুই নদীর নামানুসারে 'হিঙ্গোল' ও 'বাসল' নামে জাহাজ দু'টির
অভ্যর্থনার জন্য গদর বন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তানের নেভি ভাইস অ্যাডমিরল আরিফুল্লা হুসেইনি। অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর বক্তব্য ছিল এমনটাই
- চিনের দেওয়া এই জাহাজ দু'টির জন্য পাকিস্তানের নৌ-সেনা আরও মজবুত হল। 'সিপিইসি' প্রকল্প অনুযায়ী, হিঙ্গোল ও বাসল যুদ্ধজাহাজ হলেও,
তাদের মূল দায়িত্ব এই জলপথের সুরক্ষা। এর পরে, দশৎ ও ঝোব নামে আরও দুটি জাহাজও পাকিস্তানকে দেবে চিন। পাকিস্তানকে দেওয়া
চিনের জাহাজের পরিপ্রেক্ষিতে ভারতীয় নৌ-সেনার বক্তব্য... দেখুন ভিডিও - 