জেলের মধ্যেই লড়াই! জীবন্ত পুড়ে মৃত্যু হল ৬৮ জনের 
ঘটনার সাক্ষী থাকল ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া কারাগার। জেলের ভিতরেই ভয়ানক সংঘর্ষের জন্য বড়সড় মূল্য দিতে হল বন্দি ও কারাগারের কর্মীদের।
জেলের মধ্যেই পুড়ে মারা গেলেন ৬৮ জন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, জেলের মধ্যেই বন্দিদের মধ্যেই সংঘর্ষ শুরু হয়ে
যায়। পরিস্থিতি এমন দিকে গড়ায়, গোলাগুলিও শুরু হয়। এর পরই আগুন ছড়িয়ে পড়ে ভ্যালেন্সিয়া জেলে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ
হয় জেল কর্তৃপক্ষ। ৬৮ জনের মৃত্যুর খবর পেয়ে কারাগার চত্বর ঘিরে ক্ষোভে ফেটে পড়েন মৃতদের পরিজনেরা। বিক্ষোভ এমন মাত্রা নেয়,
প্রশাসনকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। তাতেই আরও রোষ বেড়ে যায় মৃতদের পরিবারের লোকজন। এর আগেও ভেনেজুয়েলাতে বহু সমাজবিরোধী গোষ্ঠীদের
মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকী, প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে যে, যত জন বন্দি ভ্যালেন্সিয়া জেলে থাকার কথা, তার থেকে অনেক
বেশি সংখ্যক বন্দি এখানে ছিল। সেই কারণেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। কিন্তু জেলের মধ্যেও কীভাবে বন্দিরা অস্ত্র ব্যবহার
করছে এবং কীভাবে তাঁরা নিজেদের মধ্যে এভাবে লড়াইয়ে জড়িয়ে পড়ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। 