আত্মঘাতী হামলা কাবুলে, ভিডিও ও এক্সক্লুসিভ ছবি 'এবেলা.ইন'-এ 
সোমবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। এদিন কাবুল বিমানবন্দরের ঠিক বাইরে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় আপাতত একজনের
মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন চার জন। তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। এই সেই গাড়ি। ফরিদ আহমেদ 'এবেলা.ইন'-কে
কাবুল অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের মুখপাত্র সেদিক সেদিক বলেছেন, বিমানবন্দরের পূর্ব দিকে হামলা চলে। তালিবান এই হামলা চালিয়েছে। মনে করা হচ্ছে,
বিমানবন্দরের বাইরে মোতায়েন সেনাবাহিনীকে লক্ষ করেই এই হামলা। বিস্ফোরণের সঙ্গে কয়েক রাউন্ড গুলির শদ্বও পাওয়া গিয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা
নাগাদ এই বিস্ফোরণ ঘটে। একটি গাড়ি-বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। নীচে দেখুন ভিডিও - 